দুশ্চিন্তা দূরীকরণের ১০টি উপায়
দুশ্চিন্তা দূরীকরণ জীবন সুখ দুঃখে ভরা একটি জারনি। এতে যেমন আনন্দ আছে তেমনি আছে অস্বস্তিও। বিবিধ কারনবশতঃ যখন দুশ্চিন্তাগুলো চলে আসে তখন নিজেকে সংযত রাখা অত্যন্ত কঠিন হয়ে দাড়ায়। নিজেকে স্বাভাবিক রেখে নিজের কাজকর্ম ভালোমতো করার জন্য এসমস্ত দুশ্চিন্তা দূরীকরণ বাধ্যতামূলক। দুশ্চিন্তা দূরীকরণের বহুরকমের উপায়ের মধ্যে ১০ টি আজকের আলোচনার বিষয়বস্তু। ১) দুশ্চিন্তা দূরীকরণে (দুশ্চিন্তা গুলোকে না আসতে দিতে) কাজ করে যেতে হবে, সেটা শুরুতে যেরকমই কাজ হোক না কেন! কাজ না করে 'চুপচাপ বসে থাকলে' tension বাড়তেই থাকবে। ২) যে বিষয়ে দুশ্চিন্তা হচ্ছে সেই বিষয়ের কাজগুলোকে ছোটো ছোটো কাজে ভেঙে নেওয়া যাতে কাজগুলো করা সহজ হয়ে যায়। এরপর একটার পর একটা Sequentially বুদ্ধি খাতিয়ে যতটা সম্ভব ভালোভাবে করা যায় করতে থাকা। ৩) একটা গোটা দিনের সম্পূর্ণ Planning করা (নিজের পক্ষ থাকে যতটা Perfectly সম্ভব) । অর্থাৎ, আজ কোন কোন কাজ করতে হবে এবং কিভাবে কিভাবে কাজগুলো করবো সেগুলো note করা। ৪)