মন ভালো রাখার কয়েকটি উৎকৃষ্ট উপায়
মন ভালো রাখার উপায়
জীবন প্রত্যেকটা মানুষের জন্য একটা পরীক্ষা। পরিস্থিতির উথাল-পাথালে মনের অবস্থাও বিগড়ে যায়। মনের অবস্থা যতই খারাপ হোক না কেন সামান্য কিছু কাজ করলেই সে ভালো হয়ে উঠবে। আর মন ভালো অর্থাৎ সবকিছু ভালো। মন ভালো রাখার ক্ষেত্রে অনেক কিছুই করা যায় , তাদের মধ্যে উৎকৃষ্টগুলো লিপিবদ্ধ করা হলঃ
১) "To Do List" তৈরি করাঃ
যেসমস্ত কাজ করা অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো খুঁজে বের করা এবং লিস্ট করা।
একটু ভাবলেই বোঝা যাবে যে সমস্ত সৃষ্টজগৎ কিন্তু সঠিক সময়ে সঠিক কাজের পুনরাবৃত্তি করে। সুতরাং আজকে এখন আমি যে কাজ করব সেটাকে পরের দিন ঠিক একই সময়ে পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। এরপর ধীরে ধীরে পুনরাবৃত্তিমূলক কাজের পরিমাণ একটা একটা করে বাড়াতে থাকতে হবে।
৩) Innovative কিছু কাজের উদ্ভাবন করাঃ
যেসমস্ত কাজগুলো করলে তা নিজের জন্য অদূর ভবিষ্যতে অনেক কাজে দেবে এবং সে কাজটি এ অবস্থায় করে নেওয়ারও যথেষ্ট সুযোগ রয়েছে - সেসমস্ত কাজের জন্য Planning করা ~ কি করে করা যায় সেটার Plan বানানো যাতে কাজটি করার সমস্ত বাধা দূরীভূত হয়।
৪) অন্তর মৃত হয়ে যায় এরকম কাজ থেকে দূরে থাকাঃ
যেমন দীর্ঘক্ষণ গল্প গুজব করা, দীর্ঘক্ষণ TV দেখা, গান শোনা , দীর্ঘক্ষণ ধরে আত্মসমালোচনা না করে থাকা, দীর্ঘক্ষণ ধরে পড়ার, জানার ও শেখার বিষয়গুলো থেকে দূরে থাকা।
৫) দুশ্চিন্তা দূরীকরণ করাঃ
ভালো না লাগার পেছনে বড়সড় একটা কারণ হচ্ছে মনে টেনশন/ দুশ্চিন্তার উপস্থিতি। সমস্তরকমের দুশ্চিন্তাগুলো দূর করা আবশ্যক। কিভাবে দুশ্চিন্তা দূরীকরণ করা যায় তা এই আর্টিকেলে আলোচিত হয়েছে।
৬) রাতে ঘুমানোর আগেঃ
রাতে ঘুমানোর আগে নিজের কাজ কতটা হল এবং পরের দিন কি কি করতে হবে সেগুলোও নোট করা।
৭) মানুষের ওপর নির্ভরশীলতা কমানোঃ
মানুষের Help এর আশায় কোন কাজ ফেলে না রাখা।
৮) উপযুক্ত পরিমাণ জল খাওয়া ও ব্যায়াম করাঃ
এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন ভালোমতো হবে এবং রক্তে থাকা বিভিন্ন দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যাবে।

Comments
Post a Comment