যেভাবে নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করবেন...


যেভাবে নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করবেন

আত্মবিশ্বাসের দূর্বলতা একটি অতি সাধারন সমস্যা। জীবনের প্রতিটি সময়ে নিজের আত্মবিশ্বাস একই থাকে না। কখনো বাড়ে কখনো কমে। আত্মবিশ্বাস এমন একটা জিনিস যাকে ঠিক রাখতে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে।

>> সবসময় একথা আওড়াতে থাকুন( মনে মনে) "আমি অবশ্যই পারবো"। আর সেইসঙ্গে নিজের কাজ বরাবরভাবে করতে থাকুন।

>> সৃষ্টিকর্তা আপনাকে সফলতা দেবেন, এ ভরসা রেখে কাজ করে যান। তবে এবিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে সে কাজ যাতে সীমালঙ্ঘনকারী কাজ না হয়।

>> সমস্যা আসছে?  প্রচুর সমস্যা?.... চেষ্টা চালিয়ে যান। ১০০ বার চেষ্টা করেছেন? সাফল্য আসেনি? ১০০০ বার চেষ্টা করার কসম করে নিন।

>> যেসমস্তবিষয়ে সমস্যা আসছে সেসমস্ত বিষয়ে জ্ঞানার্জন করুন। জ্ঞানীদের পরামর্শ নিন। এবং নিজেও বিষয়গুলোতে চিন্তাভাবনা করতে বসুন।

>> আপনি হয়তো ভাবছেন "কেন আমার জীবনেই এত সমস্যা। আমি কি আদৌ এতগুলো সমস্যাকে হ্যান্ডেল করতে পারবো?"... সমসময় মনে রাখবেন যে প্রত্যেকটা মানুষের কাছে ঠিক ততগুলোই সমস্যা আসে যতগুলো সে সমাধান করতে সক্ষমতা রাখে।
সুতরাং আপনি পারবেন, এতে কোনো সন্দেহ নেই ।আপনি অবশ্যই পারবেন।

>> একটি সমস্যা সমাধানের অনেক রাস্তা রয়েছে সেটা সবসময় মনে রাখবেন। একটি রাস্তা বন্ধ থাকলে মনে রাখবেন এখনো অনেক রাস্তা খোলা। শুধুমাত্র খুঁজে বের করার অপেক্ষা!!! যদি সন্দেহ হয় তবে তাকিয়ে দেখেন আকাশের দিকে। দেখুন তা কতটা প্রশস্ত!!!

>>

Comments