উসুল তৈরী ও তার প্রয়োজনীয়তা

নিজের ওপর নিজের Control থাকা অত্যন্ত জরুরী। এই কন্ট্রোল যত Strong হবে ততই নিজের কাজেকর্মে বেশী বেশী সফলতা আসবে। এছাড়াও নিজের জীবনে Discipline  আনতে এটা খুবই Basic স্টেপ। এসমস্ত কিছুতে "উসুল তৈরি" বিশেষভাবে সাহায্য করবে।
মানুষ তাঁর জীবনে অনেক কিছুর স্বপ্ন দেখে, অনেক কিছুরই সে কামনা করে কিন্তু তাঁর বহু স্বপ্ন ও কামনা অধরাই থেকে যায়। অনেক মানুষই রয়েছে যাদের সামর্থ্য (বুদ্ধি,শক্তি) থাকা সত্ত্বেও জীবনে বিশেষ কিছু অর্জন করতে পারে না।  আর একথাও আমরা বারবার শুনি যে মানুষের এই কামনা বাসনাই দুঃখের কারণ। প্রত্যেকটি মানুষের কাজ হবে এসমস্ত কামনা বাসনা কে দূরে রেখে উসুল তৈরিতে মনোযোগ করা এবং সে মোতাবেখ জীবন অতিবাহন করা।  একমাত্র তবেই মানুষ পেতে পারে তা যার জন্য সে যোগ্য।

একটা মানুষ যে উসুল অনুযায়ী জীবনযাপন করে কামনা বাসনার মায়া তাকে কখনোই গ্রাস করতে পারে না। কারণ সে তাঁর কাজে মগন, সে তাঁর উসুলে মগন।
আর যত বড়ই কামনা হোক না কেন কাজ না করলে তো কোন কামনাই পূরণ হবে না!

সে দিকথেকে দেখতে গেলে প্রত্যেকটা মানুষের উচিৎ তাঁর বানানো উসুলগুলোকেই নিজের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে ঠিক করে নেওয়া। এই লক্ষপুরণকেই নিজের কামনা বাসনা রূপে গ্রহন করে নিতে হবে।

যেহেতু প্রত্যেকটি করা কাজের একটা ফল হয়, তাই উসুল পূরণের মাধ্যমেও যে ফল আসবে এটাই স্বাভাবিক। তাই উসুল যত জ্ঞানগর্ভ হবে ততই ভালো। এতে আরও ভালো ফল পাওয়া সম্ভব। 

যাই হোক যা বলছিলাম যে, এর একটা ফল আসবে। যাইই আসবে তাকে গ্রহন করে নিতে হবে, মেনে নিতে হবে। আর এসমস্ত ফলের ওপর পড়ে থাকলেও চলবে না, কেননা লক্ষ্য তো উসুল অনুযায়ী কাজ করে যাওয়া। এসমস্ত ফলগুলোকে নিজের ছায়ারূপে দেখা। ঠিক যেমন ছায়া নিজের ইচ্ছা ব্যতিতই ফলো করে।

ভাগ্যের মাধ্যমে সৃষ্টিকর্তা আপনার জন্য যা লিখে রেখেছেন তা পাবেন এবং নিজের করা কাজকর্মের মাধ্যমে পাওয়া যেতে পারে পুরস্কার (বা তিরস্কার)।

উসুল যেহেতু নিজের কাজকর্মের মতই তাই উসুলের মাধ্যমে পাওয়া যেতে পারে যা নিজের ভাগ্যে নির্ধারিত হয়েছে তা এবং পুরস্কার সমূহ যেগুলো এমনকিছুও হতে পারে যার কল্পনাও করা হয়নি।

সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে সেটা যেন কখনোই কামনা বাসনার পরিপ্রেক্ষিতে না হয়, সেটা যেন উসুল সমূহের পরিপ্রেক্ষিতে হয় সেটা খেয়াল রাখতে হবে।


উসুল কি?

'উসুল' হল এমন সমস্ত কাজের ও দর্শনের লিস্ট যেগুলো ফলো করা বাধ্যতামূলক বলে ঠিক করে নেওয়া হবে।

>> উসুল হল একপ্রকারের রেসলুসন(Resolution)
>> উসুল হল Spiritual Backbone. যা নিজেকে ঋজু রাখতে সহায়তা করে। অনেকসময় আমরা যে (মানসিকভাবে) দুর্বল হয়ে পড়ি সে অবস্থা থেকে উঠে দাঁড়াতে আমাদের সাহায্য করে এই "উসুল"।
>>

Comments